শেখ সহিদুল ইসলাম, অধ্যক্ষ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা।

ডুমুরিয়া উপজেলা সদরে অবস্থিত 'শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়' ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে ডুমুরিয়ার বিশিষ্ট সমাজসেবক, বিদ্যানুরাগী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক সহ অনেক গুণীজনের উদ্যোগে, এলাকার নারী শিক্ষা বিকাশের লক্ষ্যে এই মহিলা কলেজটি গড়ে উঠে।
কলেজটি ইতোমধ্যে স্বমহিমায় উজ্জ্বল হয়ে ২৫ বছর পেরিয়ে ৩০ বছর ছুঁই ছুঁই করছে। সমাজের সামগ্রিক উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে যুগোপযোগী শিক্ষা অর্জন, বিশেষ করে নারী শিক্ষা প্রসারের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে একঝাঁক মেধাবী শিক্ষক/কর্মচারী সমন্বয়ে আমরা এগিয়ে চলেছি।
এই মহিলা কলেজটিকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য, অত্র এলাকার সম্মানিত সকল অভিভাবক, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করি। শুভকামনা।
- শেখ সহিদুল ইসলাম, অধ্যক্ষ।